লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার যশোদল ইউনিয়নের স্বল্প যশোদল গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই নারীর শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে৷ কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, গতকাল সকাল সাতটার দিকে স্বল্প যশোদল গ্রামে একটি মসজিদের পেছনের পতিত জমিতে স্থানীয়রা এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়৷ পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷