লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার নখখালী গ্রামের একটি বাগান থেকে গতকাল শুক্রবার সকালে নাছির শেখ (২৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার নাছির নখখালী গ্রামের তাজেদ শেখের ছেলে। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, নাছির গত বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে ঘর থেকে বের হয়ে আর ফেরেননি। স্থানীয় লোকজন গতকাল সকালে তাঁর গলাকাটা লাশ দেখতে পান। লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজ ইকবাল জানান, ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নড়াইল প্রতিনিধি