লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নিউমার্কেট এলাকার এক শৌচাগার থেকে গতকাল শুক্রবার সকালে রাজু (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) আখতারুজ্জামান জানান, খবর পেয়ে সকাল সাতটার দিকে নিউমার্কেট এলাকার ইসমাইল ম্যানশন নামের বিপণিবিতানের পঞ্চম তলার একটি শৌচাগার থেকে রাজুর লাশ উদ্ধার করা হয়। তাঁর শরীরের কয়েক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। লাশটি ঝুট দিয়ে ঢাকা ছিল৷ ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার রাতে তাঁকে খুন করে ওই শৌচাগারে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।