লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুশন্ডা গ্রামের শ্বশুরবাড়ি থেকে গতকাল রোববার সকালে রিক্তা আক্তার (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ৷ বাড়ির উঠানে তাঁর লাশ ফেলে পালিয়ে গেছেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন৷ তাঁদের নির্যাতন সহ্য করতে না পেরে রিক্তা আত্মহত্যা করেছেন বলে নিহতের বড় ভাই নূর আলম অভিযোগ করেছেন৷ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তিনি মামলা করেছেন৷ মানিকগঞ্জ প্রতিনিধি