লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে জিহাদ মিয়া (২০) নামের এক প্লাস্টিক কারখানার কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার মৌলভীবাজার পৌরসভার চুবড়া সড়ক এলাকার একটি বাসার পরিত্যক্ত দোতলা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত জিহাদ ফেনী জেলার কালা মিয়ার ছেলে। সদর মডেল থানার ওসি আবদুছ ছালেক বলেন, ‘তার গলায় একটি কাটা দাগ রয়েছে৷ অন্তত দুই দিন আগে সে মারা গেছে।’ মৌলভীবাজার প্রতিনিধি