লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম রেলস্টেশনের পাশ থেকে সান্তাহার জিআরপি থানার পুলিশ গতকাল সোমবার শহিদুল ইসলাম (২৭) নামের এক রাজমিস্ত্রীর লাশ উদ্ধার করেছে। তিনি নওগাঁর রানীনগর উপজেলার দাউদপুর গ্রামের তছির উদ্দীনের ছেলে। সান্তাহার জিঅারপি থানার ওসি শামসুল আলম জানান, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই৷ ধারণা করা হচ্ছে, বিষাক্ত কিছু খাওয়ার কারণে তাঁর মৃত্যু হয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি