প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ইয়াছিন (২৪) নামে এক অটোরিকশাচালকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে সাদেকপুর ইউনিয়নের চিলোকুট গ্রামের একটি ফসলি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইয়াছিন মিয়া সাদেকপুর ইউনিয়নের কালিসীমা গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে৷ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি