লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নওহাটা ফাঁড়ি পুলিশ বুধবার নওগাঁ-মহাদেবপুর সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে৷ নওহাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান জানান, খবর পেয়ে সড়কের তের মাইল নামক স্থান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়৷ তাঁর মুখে দাড়ি রয়েছে৷ লাশ উদ্ধারের সময় তাঁর কানে রক্ত দেখা যায়৷ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি