লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর শহরের শহীদ ফয়জুর রহমান সড়ক এলাকার নিজ বাড়ি থেকে গতকাল শুক্রবার সকালে তানজিদ আহমেদ (১৮) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ৷ মনিরুল করিমের ছেলে তানজিদ শহরের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ত৷ সদর থানার ওসি আবদুর রাজ্জাক মোল্লা জানান, গত বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমাতে যান তানজিদ৷ গতকাল ভোরে শোয়ার ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে তানজিদের ফাঁস লাগানো লাশ ঝুলতে দেখেন তাঁর বাবা৷ পরিবারের সদস্যরা জানিয়েছেন, পড়াশোনার চেয়ে কম্পিউটারে বেশি সময় ব্যয় করায় রাতে তানজিদের মা বকাঝকা করেছিলেন৷ ওই অভিমানে সে আত্মহত্যা করতে পারে৷