প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের শাহপুর গ্রামের সবজিখেত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলাকাটা গলিত লাশ উদ্ধার করা হয়েছে৷ গতকাল রোববার সকাল ১০টার দিকে পুলিশ ওই লাশ উদ্ধার করে৷ নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, মাদক চোরাচালানের রুট হিসেবে ওই এলাকা চোরাকারবারিরা ব্যবহার করে৷ ধারণা করা হচ্ছে, কেউ তাঁকে মেরে এখানে ফেলে রেখেছে৷ তাঁর বয়স আনুমানিক ৩২ বছর৷