প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে মধুখালী উপজেলার লক্ষ্মী নারায়ণপুর-বড়গোপালদী সড়কের পাশে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মধুখালী এসআই গিয়াস উদ্দিন বলেন, গতকাল দুপুর ১২টার দিকে পথচারীরা লাশটি দেখে থানায় খবর দেয়। লাশের পরনে ছিল জিনসের প্যান্ট ও চেক ফুল শার্ট। লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ফরিদপুর অফিস।