লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে গতকাল সোমবার ভোরে রহিম বাদশা (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ৷ শহরের দত্তপাড়া বেড়িবাঁধ এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়৷ রহিম একই এলাকার মৃত আবদুল খালেকের ছেলে৷ লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷ জেলার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম বলেন, রহিম পুলিশের তালিকাভুক্ত একজন সন্ত্রাসী৷ তাঁর বিরুদ্ধে হত্যাসহ সাত-আটটি মামলা রয়েছে৷ ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধের জেরে তাঁর সহযোগী সন্ত্রাসীরা তাঁকে হত্যা করেছে৷