লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় চা-বাগানের নর্দমা (ড্রেন) থেকে বাংলাদেশি এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে৷ বোদা উপজেলার লাহিড়ীপাড়া সীমান্তের অপর পাশে ভারতীয় চা-বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়৷ নিহত ছাত্রীর নাম লাবণী (১৮)৷ তাঁর বাবা রমেশ চন্দ্রের বাড়ি উপজেলার কালিতলা বনগ্রামে৷ পাঁচ দিন আগে লাবণী নিখোঁজ হন—এই মর্মে পরিবারের পক্ষ থেকে ২৬ জুন বোদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়৷