লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে ছুরুক মিয়া (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার মাইজদিহি মাদ্রাসার বাবুর্চি ছিলেন। গতকাল মঙ্গলবার সকালে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। স্থানীয় লোকজন রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল বলেন, লাশটির শরীরে আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে কোনো গাড়ি হয়তো ধাক্কা দিয়ে তাঁকে ফেলে যেতে পারে।