প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের মধুমতী নদীর পাড়ে রুইজানিরচর থেকে গতকাল বুধবার অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মহম্মদপুর থানার ওসি মনিরুল ইসলাম জানান, চরে ওই যুবকের লাশ দেখতে পেয়ে লোকজন পুলিশে খবর দেন। বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মহম্মদপুর থানায় জিডি করা হয়েছে।