প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মশাউড়া গ্রাম থেকে কালু (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের মশাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। কালু নওগাঁর রানীনগর উপজেলার ঘরুয়া সুইপারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি দৌলতপুরের মশাউড়ায় সুইপারের কাজ করতেন। দৌলতপুর থানার এসআই ওবাইদুর রহমান জানান, অতিরিক্ত মাদক সেবনে কালুর মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।