লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখিল এলাকার বেড়িবাঁধের স্লুইসগেটের পাশ থেকে অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। নিহত ব্যক্তির পরনে একটি কালো স্যান্ডো গেঞ্জি ও ডান পায়ে জন্মগতভাবে চারটি আঙুল ছিল।