প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবুল মুনসুর আহাম্মেদ (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার উপজেলার তারাব পৌরসভার কাজীপাড়া এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তাঁর বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাদিয়াজান এলাকায়। তিনি রূপগঞ্জ উপজেলার যাত্রামুগড়া এলাকায় অবস্থিত ‘নিউ ঢাকা এক্সপোর্ট’ নামের একটি জুতা কারখানার ব্যবস্থাপক।