লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরের দৌলতপুরের একটি বাড়ির সামনে থেকে মোতালেব হোসেন (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুরেশ চন্দ্র হালদার জানান, গতকাল বৃহস্পতিবার সকালে ওই লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। দুপুরে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। খুলনা অফিস।