লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের আলেকদিয়া সাগরপাড়স্থ পাকিজা শিপ ব্রেকিং ইয়ার্ডের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে গত রোববারও মুরাদপুর ইউনিয়নের ভাটেরখিল এলাকার স্লুইসগেটের পাশ থেকে অজ্ঞাতনামা অপর এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।