প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চরপাগলা গ্রামে গত শুক্রবার রাতে পুলিশ তাসলিমা আক্তার (১৬) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তাসলিমা মফিজ উল্যাহর মেয়ে। কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আচার-আচরণ ও চালচলনের ব্যাপারে শুক্রবার সন্ধ্যায় তাসলিমার মা তাকে শাসন ও গালমন্দ করেন। ধারণা করা হচ্ছে, এতে অভিমান করে ঘরের আড়ার সঙ্গে ঝুলে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। এ ব্যাপারে কমলনগর থানার একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।