প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কালু শেখ (২৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল সোয়া আটটার দিকে বাজিতপুর গ্রামের একটি আমগাছে রশিতে ঝুলন্ত অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে। কালু শেখ বাজিতপুর গ্রামের রুস্তম শেখের ছেলে। গত শুক্রবার দিবাগত রাতে তারাবির নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। গতকাল সকালে গ্রামের একটি আমগাছে তাঁর লাশ ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন।