লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে গতকাল বুধবার পাটখেত থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পাটগাঁ গ্রামের পূর্বে দোশিয়া কান্দরে রামশ্বরচন্দ্র রায়ের পাটখেতে বেলা আড়াইটার দিকে ওই যুবকের লাশ দেখতে পান এলাকাবাসী। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহমান সরকার জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার লাশের ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।