লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গতকাল সোমবার সকালে গাছ থেকে ঝুলন্ত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম সুমন বর্ধন (২৫)। উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের উথারিয়াপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। সুমন নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের বেরুইন গ্রামের প্রদীপ বর্ধনের ছেলে। গতকাল সকালে উথারিয়াপাড়ার একটি পুকুরপাড়ের গাছে ওই যুবকের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। বিজয়নগর থানার ওসি রসুল আহম্মেদ বলেন, যুবকটি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।