প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মেহেরজান বিবি (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়কের মশুরিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয় লোকজন সড়কের পাশে অজ্ঞাতনামা ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে তাদের খবর দেন৷ রাজনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাজিদ মিয়া বলেন, ধারণা করা হচ্ছে, গাড়িচাপায় তাঁর মৃত্যু হয়েছে৷ মেহেরজান বিবি রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের সরফরনগর গ্রামের বাসিন্দা।