লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার যাদুরবাজার রামপুরা গ্রামে নিজ বাড়ির কাছের একটি গাছ থেকে গতকাল শুক্রবার মশিউর রহমান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মশিউরের মুঠোফোনে একটি কল এলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফেরেননি। গতকাল সকালে এলাকার লোকজন ওই গাছে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান।