লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় এক তরুণীকে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ গতকাল শনিবার সকালে তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। ওই তরুণীর পরিচয় পাওয়া যায়নি। আশুলিয়া থানা থেকে জানা গেছে, গতকাল সকালে টঙ্গাবাড়ী এলাকার একটি বাঁশঝাড়ের ভেতরে ওই তরুণীর গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে জানান। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিজস্ব প্রতিবেদক, সাভার