লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলায় মসজিদের ইমামের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ধামুড়া বাজারসংলগ্ন একটি বাড়ি থেকে গত বৃহস্পতিবার রাতে মাহমুদ হাসান নামের ওই ইমামের লাশ উদ্ধার করা হয়। তিনি ধামুরা এলাকার মাওলানা আবুল হাসেম ব্যাপারীর ছেলে। বৃহস্পতিবার বিকেলে হাফেজ মাহমুদকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যান মিঠুন নামের এক ব্যক্তি। উজিরপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, মিঠুন মিয়া মানসিক ভারসাম্যহীন। ধারণা করা হচ্ছে, চিকিৎসা দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে মাহমুদকে হত্যা করা হয়েছে।  বরিশাল অফিস