লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের কাজীরহাট খালে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। তাঁর গায়ে একটি চেক শার্ট ছিল। মরদেহটি মেঘনা নদী দিয়ে ভেসে এসে খালের মুখে আটকে যায়। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে ভোলার চরনোয়াবাদে বেওয়ারিশ কবরস্থানে দাফন করে। এসব তথ্য দিয়েছেন দৌলতখান থানার ওসি খায়রুল কবীর।