লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে কীর্তনখোলা নদীর ভাঙনে নিখোঁজ তিনজনের মধ্যে একজনের লাশ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার কালিজিরা নদী থেকে মোস্তফা সিকদারের (৫০) লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা সেখান থেকে লাশ নিয়ে আসেন। মোস্তফার ছেলে মো. মামুন সিকদার বলেন, গত শনিবার রাতে চরবাড়িয়া এলাকায় তাঁদের বসতঘর নদীতে ভেঙে যায়। আকস্মিক ভাঙনে তাঁর বাবাসহ তিনজন নিখোঁজ হন। এখনো নিখোঁজ আছেন দুই প্রতিবেশী।