লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর হাসপাতালের পুকুর থেকে অজ্ঞাতনামা এক প্রতিবন্ধীর (৩৫) লাশ উদ্ধার করেছে। ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী জানান, ময়নাতদন্ত শেষে লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে ভোলার চরনোয়াবাদ বেওয়ারিশ কবরস্থানে দাফন করা হয়েছে। ওই প্রতিবন্ধী ভোলার পথেঘাটে ঘুড়ে বেড়াতেন। কিছুদিন আগে নানা রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।