লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতিরঝিল থেকে গতকাল বুধবার অজ্ঞাতনামা (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে রমনা থানার পুলিশ। বেলা তিনটার দিকে হাতিরঝিলের টঙ্গী ডাইভারশন রোডে কালভার্টের নিচ থেকে ভাসমান অবস্থায় গলিত লাশটি পাওয়া যায়। রমনা থানার উপপরিদর্শক সাঈদ ইবনে সিদ্দিক বলেন, যুবকের পরনে ছিল জিনস ও গেঞ্জি। ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। লাশ পচে যাওয়ায় আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না।