লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় টঙ্গী সরকারি হাসপাতালের সামনে থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল নয়টার দিকে হাসপাতালের দক্ষিণ পাশের আবর্জনার স্তূপে নতুন একটি কার্টনে মোড়ানো নবজাতকের লাশ দেখতে পেয়ে লোকজন পুলিশে খবর দেন। পরে টঙ্গী মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। থানার ওসি এ কে আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি