প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় অজ্ঞাতনামা এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার উপজেলার সদর ইউনিয়নের ক্ষেমসহস্র গ্রামের বড়বন্দ তালতলা এলাকার ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ওই তরুণীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ দুপুরের দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়। তরুণীর কপালে সিঁদুর এবং লাশের পাশেই শাঁখার ভাঙা টুকরা পড়ে থাকায় পুলিশের ধারণা তরুণীটি হিন্দুধর্মাবলম্বী। তরুণীর পরিচয় না পাওয়ায় বিকেলে রাজনগর পূজা উদ্যাপন পরিষদের কাছে লাশটি হস্তান্তর করা হয়। পরে টেংরা বাজার শ্মশানে তাঁর দাহ সম্পন্ন হয়। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন জানান, ওই তরুণীর গলায় জখমের চিহ্ন ছিল।