লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ঢাকার দোহার উপজেলার স্কুলছাত্র রিফাত হোসেনের (১১) লাশ গতকাল শনিবার উদ্ধার করা হয়েছে। দোহারের নারিশা এলাকার পদ্মা নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। সে ঝনকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নারিশা ইউনিয়নের ঝনকী গ্রামের রিপন শেখের ছেলে রিফাত নারিশা পশ্চিমচর এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল। গত শুক্রবার দুপুরে নদীতে গোসল করতে গেলে সে পানিতে ডুবে যায়। পরে ফরিদপুর থেকে তিনজনের একটি ডুবুরি দল এসে পাঁচ ঘণ্টার চেষ্টায় গতকাল দুপুরে তার লাশ উদ্ধার করে।