লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদের সুখছড়ি তহশীলদারপাড়া-সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার মো. বেলাল উদ্দিন (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি উত্তর কলাউজান লেইঙ্গাপুকুর পাড় এলাকায়। গত শনিবার থেকে বেলাল নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।