লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের বিল থেকে গত রোববার অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর গলায় ফাঁস লাগানো ছিল, পা দুটিও ছিল বাঁধা। স্থানীয় লোকজন গতকাল সকালে জমিতে কাজ করতে গিয়ে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। কসবা থানার পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, বেশ কয়েক দিন আগে কেউ যুবকটিকে হত্যা করে লাশটি বিলে ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।