লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গতকাল সোমবার সকালে তমিজ উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার বারিষাব ইউনিয়নের কীত্তনীয়া গ্রামের বাসিন্দা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, তমিজ উদ্দিন সাইকেল-রিকশা মেরামতের মিস্ত্রি ছিলেন। গত রোববার সকালে বাসা থেকে বের হয়ে রাতে তিনি আর ফেরেননি। গতকাল সকালে কীত্তনীয় গ্রামের ভূঁইয়ার টেক এলাকায় তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। সকাল ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।