লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গতকাল শুক্রবার সকালে মিজানুর রহমান (৩৫) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার ভালুকজান গ্রামে। থানার উপপরিদর্শক (এসআই) চাঁদ মিয়া জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে পথচারীরা মুঠোফোনে পুলিশকে লাশের খবর জানান। সকালে মিজানুরের লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা মিজানুরকে খুন করেছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।