লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গত বৃহস্পতিবার আপন মিয়া (১৮) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পাশের মুরাদনগর উপজেলার গাজীপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে। সম্প্রতি তিনি বিদেশ থেকে দেশে আসেন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। নবীনগর থানার এসআই গোলাম মোস্তফা বলেন, বৃহস্পতিবার দুপুরের পর থেকে আপন নিখোঁজ ছিলেন। গতকাল দুপুরে নবীনগরের জাফরপুর ঈদগাহ মাঠসংলগ্ন পুকুরপাড় থেকে তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।  নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি