লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর শহরের গোয়ালচামট মুচিবাড়ী সড়কের একটি বাড়ি থেকে গতকাল রোববার নাদিম আহমেদ (১৬) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় টিটিসি স্কুলের দশম শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্র জানায়, গতকাল ভোরে এলাকার লোকজন খোকন আহমদের ছেলে নাদিমকে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি বাঁধা অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নিখিল অধিকারী জানান, ঘটনার সময় নাদিমের মা ও বাবা বাড়িতে ছিলেন না। ফরিদপুর অফিস