প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের কালিভিটা গ্রামে গত শুক্রবার সোহাগ বিশ্বাস (১৩) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোহাগ ওই গ্রামের শ্রীপতি বিশ্বাসের ছেলে। সে সাতপাড় দীননাথ গোয়ালীচন্দ্র উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সোহাগকে তার নিজের ঘরে আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। এরপর পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। বইলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবু নাইম বলেন, এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।