লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডি লেকের পূর্ব পাশ থেকে গতকাল বৃহস্পতিবার সকালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লেকে একটি লাশ ভাসতে দেখে কয়েকজন পথচারী পুলিশকে খবর দেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ধানমন্ডি থানার ওসি মাসুদ করিম জানান, লাশটিতে পচন ধরেছে, পরনে ছিল হাফ শার্ট ও প্যান্ট। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।