প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামের জয়নাল উদ্দিনের ঘর থেকে গতকাল শুক্রবার এক অজ্ঞাতনামা বৃদ্ধের (৮০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুজ্জামান জানান, ওই বৃদ্ধ জয়নাল উদ্দীনের পরিত্যক্ত একটি ঘরে থাকতেন। সকালে জয়নালের বাড়ির লোকজন সেখানে গিয়ে ওই বৃদ্ধকে মৃত অবস্থায় দেখতে পান। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তীব্র শীতে তিনি মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।