লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিখোঁজের সাত দিন পর তাজুল ইসলাম (২৬) নামের এক শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার সেহলা দারুল উলুম মাদ্রাসার শিক্ষক ছিলেন। পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার সেহলা গ্রামের বাসিন্দা ও স্থানীয় মাদ্রাসা শিক্ষক তাজুল ১৭ জানুয়ারি বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। গত শনিবার স্থানীয় লোকজন মাদ্রাসার পেছনের একটি পরিত্যক্ত পুকুরে তাজুলের লাশটি ভাসতে দেখে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) রকিবুর রহমান বলেন, তাজুল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের পক্ষ থেকে এ সংক্রান্ত চিকিৎসার কাগজপত্রও দেখানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।