লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠি সদর উপজেলার বেরপাশা গ্রাম থেকে মো. হাফিজুল ইসলাম নামে এক যুবকের লাশ গতকাল শুক্রবার উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মো. মোস্তফা হাওলাদারের ছেলে। পুলিশের ধারণা, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে নিজ বাড়িতে কুপিয়ে হাফিজুলকে হত্যা করেছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষরা রাতে ঘরে ঢুকে হাফিজুলকে কুপিয়ে পালিয়ে যায়। তাঁর অসুস্থ বাবা মোস্তফা হাওলাদার অন্য কক্ষে থাকায় বিষয়টি তিনি টের পাননি। সকালে তিনি ঘরের ভেতর ছেলের লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় ব্যক্তিরা খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।