প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম পৌর শহরের চক বড়াইগ্রামের একটি পুকুর থেকে গতকাল রোববার দুপুরে ভাসমান অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বড়াইগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়সংলগ্ন পুকুরে সদ্য ভূমিষ্ঠ শিশুটির লাশ ভেসে উঠলে তা দেখতে এলাকাবাসী ভিড় করে। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। স্থানীয় স্কুলশিক্ষক আহাম্মদ আলী জানান, শিশুটির বয়স এক বা দুই দিন হবে। বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশটি উদ্ধার করে এলাকাবাসীর সহায়তায় দাফনের ব্যবস্থা করা হয়েছে।