লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে গতকাল সোমবার ট্রেনে কাটাপড়া অজ্ঞাত এক তরুণের (২৫) লাশ উদ্ধার করেছে সৈয়দপুর জিআরপি থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেলা সদরের সোনারায় ইউনিয়নের দারোয়ানী রেলস্টেশনের প্রায় এক কিলোমিটার দক্ষিণে ডাঙ্গিপাড়ায় সোমবার দুপুরে রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন ওই তরুণ। তাঁর পরনে লুঙ্গি ও স্যা‌ন্ডো গেঞ্জি ছিল। ওই তরুণ ট্রেনটি আসার সময় হঠাৎ করে রেললাইনে মাথা পেতে দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এখন পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি।