প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া পৌর এলাকা থেকে সুমন মিয়া (৩৬) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কুলাউড়া পৌর শহরের সাদেকপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সুমন কুলাউড়া উপজেলার জয়পাশা গ্রামের মৃত ইউছুফ মিয়ার ছেলে। থানার ওসি মো. হাছানুজ্জামান বলেন, ‘লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবু আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।’ মৌলভীবাজার প্রতিনিধি