লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা (৬৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে সাতটার দিকে মহাসড়কের পাশে উপজেলার মহিপুর গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির মুখে দাঁড়ি ও মাথার চুল কালো (কলপ করা), তাঁর পরনে সাদা রঙের হাফ শার্ট ও ছাই রঙের প্যান্ট রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি গতকাল বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, নিহত ব্যক্তির চোখের ওপরে, মুখে ও বুকের বাঁ পাশে জখম রয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে গতকাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।